Logo

রাজধানী

পল্টনে বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫

অ
পল্টনে বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

পল্টনে বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামের এক ব্যাটারি চালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজিব মাদারীপুর জেলার ডাসার থানার দুলগ্রামের রিপন হাওলাদারের ছেলে। তিনি সবুজবাগ মাদারটেক সরকার পাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

জানা গেছে, বিকল্প পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী সোহেল রানা বলেন, ‘বাসের ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত হন, তবে রিকশায় থাকা এক শিশুসহ চার যাত্রীর কিছু হয়নি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তারা রিকশা থেকে নেমে যায় এবং রিকশাটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

  • এআইবি/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন