Logo

রাজধানী

খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪

অ
খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁও থানার পাশের স’মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

লেফটেন্যান্ট কর্নেল পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আরও ২টি ইউনিট ফেরত পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন