Logo

রাজধানী

ঢাকায় মুষলধারে বৃষ্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭

অ
ঢাকায় মুষলধারে বৃষ্টি

ছবি : বাংলাদেশের খবর

সকাল থেকেই মেঘলা ছিল ঢাকার আকাশ। দুপুর পেরোতেই হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। কিন্তু সন্ধ্যার পরই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া পথচারীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামতেই অপ্রস্তুত অনেককে দৌড়ে ছাউনির নিচে যেতে দেখা যায়।  তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ‘রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন