Logo

রাজধানী

ঢাবিতে এক্সিলেন্স বাংলাদেশের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ কর্মশালা অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭

অ
ঢাবিতে এক্সিলেন্স বাংলাদেশের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক্সিলেন্স বাংলাদেশ আয়োজিত ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার : ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (গত ২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রায় ৩০০’রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ। এছাড়াও অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টেক্স স্টার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সায়েদুল আজহার সারওয়ার, গ্রামীণ ডানোন ফুডস লি.-এর সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক সুরাইয়া সিদ্দিকা, টি কে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মো. মোফাসসেল হক, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার এবং জনপ্রিয় উপস্থাপক ফারাবী হাফিজ।

এছাড়া, ব্ল্যাকনেট লিমিটেডের হেড অফ ইমাজিং টেকনোলজি মো. ইউসুফ আলী ইমনসহ আরও অনেক বিশেষজ্ঞ কর্মশালায় অংশগ্রহণ করেন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের খবর। 

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যাম্পাস থেকে ক্যারিয়ার গঠনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা। বিশেষ করে, গবেষণার গুরুত্ব এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এসওপি (স্টেটমেন্ট অফ পারপাস) লেখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, চাকরির বাজারের বিভিন্ন চরিত্র নির্ভর রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।

এক্সিলেন্স বাংলাদেশ, প্রতি বছর সারা দেশব্যাপী ক্যারিয়ার সামিট, জব ফেয়ার এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করে থাকে। সংগঠনটির লক্ষ্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদান এবং তাদের দক্ষতার উন্নয়ন ঘটানো। এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার জানান, ‘বছর এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরের শিক্ষার্থীদের উন্নয়নে আরও বেশ কিছু আয়োজন করতে চায়। আমরা এ বছর আমাদের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন