শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:২২
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ গত ২ আগস্ট রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার মডারেটরের দায়িত্ব পালন করেন এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৫ সালের প্রথম ছয় মাসের সার্বিক ব্যবসায়িক প্রতিবেদন উপস্থাপন করেন।
ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, অর্জন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বছরের অবশিষ্ট সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এমএন

