Logo

কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৬

ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা

ব্র্যাক ব্যাংক তার ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে গ্রাহকদের জন্য মেটলাইফ বাংলাদেশ’র ডিজিটাল জীবনবিমা ও স্বাস্থ্যবিমা সুবিধা চালু করেছে।

এই চুক্তির মাধ্যমে আস্থা অ্যাপ ব্যবহারকারীরা সম্পূর্ণ অনলাইনে সাশ্রয়ী বিমা পলিসি কিনতে পারবেন, এবং বিমাদাবির জন্য আবেদন করতে পারবেন। এটি বিমা প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক করবে। ব্যাংক জানিয়েছে, উদ্যোগটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘মেটলাইফের সঙ্গে এই সহযোগিতা আমাদের আস্থা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সল্যুশন দেওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, এটি বিমা সেবাকে সহজ, নিরাপদ ও সুবিধাজনক করবে, এবং দেশে বিমার প্রসার বাড়াবে।’

মেটলাইফ বাংলাদেশ-এর সিইও আলা আহমদ বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের গ্রাহকদের কাছে আমাদের বিশ্বমানের ইনস্যুরেন্স সল্যুশন পৌঁছে দিতে পারছি, এটি দুই শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিমা সেবাকে আরও সহজলভ্য করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশনস অফিসার সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও আলা উদ্দিন, ডিএমডি অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার ওয়াসি নোমান, এএমডি অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার, এবং এএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন