Logo

কর্পোরেট

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টসের সমঝোতা চুক্তি স্বাক্ষর

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টসের সমঝোতা চুক্তি স্বাক্ষর

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি নাজিমগড় রিসোর্টসের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টসের পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রিসোর্টের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় পাবেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা এবং কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যমুনা ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন