Logo

কর্পোরেট

৮৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

৮৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় সোনালী ব্যাংক পিএলসি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান করছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলার ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন এবং তারিকুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা এবং শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে জেলা পর্যায়ে ব্যাংকের প্রিন্সিপাল অফিস পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সোনালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন