Logo

কর্পোরেট

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে এ আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ মনিরুল ইসলাম। সম্মেলনে রাজশাহী জোনের অধীন বিভিন্ন শাখার প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন