Logo

কর্পোরেট

সোনালী ব্যাংকের ১০০ দিনের কর্মসূচির মূল্যায়িত ফল ঘোষণা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১

সোনালী ব্যাংকের ১০০ দিনের কর্মসূচির মূল্যায়িত ফল ঘোষণা

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের উদ্দেশ্যে ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচির মূল্যায়িত ফল ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল ঘোষণা করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

ঘোষিত ফল অনুযায়ী জেনারেল ম্যানেজার’স অফিসসমূহের (জিএমও) মধ্যে প্রথম হয়েছে জিএমও চট্টগ্রাম নর্থ, দ্বিতীয় হয়েছে জিএমও যশোর এবং তৃতীয় হয়েছে জিএমও রংপুর। জিএম হেডেড কর্পোরেট শাখার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে শহিদ আবরার ফাহাদ এভিনিউ কর্পোরেট শাখা।

প্রিন্সিপাল অফিসসমূহের (পিও) মধ্যে প্রথম হয়েছে পিও গোপালগঞ্জ, দ্বিতীয় পিও রাজবাড়ী এবং তৃতীয় পিও ভোলা। সকল শাখার মধ্যে সেরা শাখা হিসেবে নির্বাচিত হয়েছে কুষ্টিয়ার পোড়াদহ শাখা, পিরোজপুরের পারেরহাট শাখা এবং বরিশাল ইস্টের আওতাধীন বাকেরগঞ্জ শাখা। এ তিন শাখার প্রধানকে সেরা শাখা প্রধান হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া প্রতিটি প্রিন্সিপাল অফিসের আওতায় সেরা তিনজন করে শাখা প্রধান নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ম্যানেজাররা।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন