শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৩তম সভা অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯০৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা। এ সময় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য জনাব মো. সানাউল্লাহ সাহিদ, জনাব মহিউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ ইউনুছ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো. আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে

