ক্যান্সার রোগীকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার অনুদান
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলার আফরা গ্রামের ক্যান্সার আক্রান্ত রোগী মো. শামছুর রহমানকে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ শামছুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

