Logo

কর্পোরেট

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০ সেপ্টেম্বর ব্যাংকের বরিশাল শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইন। সম্মেলনে বরিশাল জোনের অধীনস্থ শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন