দেশের শীর্ষ সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি অর্জন করেছে। আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) সুপারস্টোর ক্যাটাগরিতে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ২০২৫-২৬ সালের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব কনজিউমার ইনসাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি এবং জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) জারিন তাসনিম। এছাড়া উপস্থিত ছিলেন এসর্টমেন্ট ও ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং উপদেষ্টা বুশরা জেরিন, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং সাউন্ড ইঞ্জিনিয়ার মো. ওবাইদুল ইসলাম।
এর আগে স্বপ্ন টানা তিনবার সুপারব্র্যান্ডস স্বীকৃতি লাভ করেছে। পাশাপাশি টানা নবমবার সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবার সারাদেশের সেরা ১০ ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০২০ সালে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করে ‘স্বপ্ন’। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ মোট ১৮টি দেশের শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ এ কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

