শাহ্জালাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির ২৭২তম সভা
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ড অডিট কমিটির ২৭২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালক ও অডিট কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

