ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময়
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪২
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সহযোগিতায় আফ্রিকান প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা ২১ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি।
এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুনের প্রতিনিধিরা এবং ব্যাংক ও সিজেডএম-এর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

