Logo

কর্পোরেট

টাঙ্গাইলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমএল/সিএফটি কর্মশালা অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৬

টাঙ্গাইলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমএল/সিএফটি কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি-মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল জেলার ১৩টি শাখার ব্যামেলকোসহ ৫০ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান কর্মশালার উদ্বোধন করেন এবং ক্রেডিট ব্যাকড মানিলন্ডারিং প্রতিরোধের উপর মূল্যবান সেশন পরিচালনা করেন। এন্টি মানিলন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের টাঙ্গাইল শাখার ম্যানেজার মো. আব্দুল খালেক, ইভিপি সমাপনী বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউএর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। বক্তাগণ অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেন যে, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, ব্যাংক এমন কি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভোগ করতে হবে। 

বক্তাগণ আরো উল্লেখ করেন যে, মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্ত করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন