ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা ২৩ সেপ্টেম্বর রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

