‘সহজক্যাশ লিমিটেড’ নামে চকটদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:০২
ছবি : সংগৃহীত
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সহজক্যাশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে ‘প্রাক-পরিচালন পর্যায়ে’ রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় আছে। তবে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে—এই তথ্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘সহজ লিমিটেড’-এর নামে এমএফএস চালুর কোনো আবেদন ব্যাংকের কাছে জমা পড়েনি এবং এ বিষয়ে কোনো অনুমোদনও প্রক্রিয়াধীন নয়।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি প্রদানের আগে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।’
এএইচএস/এএ

