Logo

কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে ২০২৫-এর প্রথম ৯ মাসে ১৩ হাজার ৫০০ কোটি টাকার নিট ডিপোজিট বৃদ্ধি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৫৫

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে ২০২৫-এর প্রথম ৯ মাসে ১৩ হাজার ৫০০ কোটি টাকার নিট ডিপোজিট বৃদ্ধি

২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ১৩,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই ডিপোজিট বৃদ্ধি ব্যাংকের টেকসই আমানত সংগ্রহের সক্ষমতার প্রতিফলন।

বিগত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এই লক্ষণীয় ডিপোজিট প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে, যা ব্যাংকিং খাতে নতুন বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাফল্য উদযাপনের জন্য ১৩ অক্টোবর ঢাকার প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তারা, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিজিওনাল হেড, ক্লাস্টার হেড, ব্রাঞ্চ ম্যানেজার এবং সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক ও সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।

ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘গ্রাহকের সাথে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময়ে এবং সামনের বছরগুলোতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে আমাদের এমন সাফল্য অব্যাহত থাকবে।’- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন