Logo

কর্পোরেট

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে কক্সবাজারের কিশোরীর প্রতীকী নেতৃত্ব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৭:২৫

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে কক্সবাজারের কিশোরীর প্রতীকী নেতৃত্ব

ছবি : বাংলাদেশের খবর

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (১১ অক্টোবর) উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেক ওভার’ ’কর্মসূচির আওতায় একদিনের জন্য ক্যাম্প-২৪ এর ইন-চার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নানের প্রতীকী দায়িত্ব পালন করেছেন কক্সবাজারের কিশোরী নূর।

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে নারী ও শিশুরা নিরাপদে বাঁচতে পারবে, শিক্ষার সুযোগ পাবে এবং নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে।

নূর বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরি এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো উদ্যোগে কাজ করছেন। তার নেতৃত্ব, সাহস ও সহমর্মিতা কমিউনিটির তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

দিবসটি উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরীরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দূতাবাস ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের আসনে প্রতীকীভাবে বসে সমাজে নেতৃত্বের ধারণা নতুনভাবে গড়ে তুলছে।

নূর বলেন, ‘আমার ইচ্ছে, আমাদের ক্যাম্পের কিশোরীরা সংকোচ পেরিয়ে নিজের মতামত প্রকাশ করতে পারে এবং সক্রিয়ভাবে সমাজ গঠনে অংশ নিতে পারে।’

নূরের নেতৃত্বে ইতোমধ্যেই ৩টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এছাড়া নূর শিশুদের পড়াশোনায় উৎসাহ দেওয়াসহ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সচেতনতা তৈরি করেছে।

ক্যাম্প ২৪ এর ইন-চার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ‘গার্লস টেক ওভার প্রোগ্রাম কিশোরীদের স্বপ্ন দেখার এবং আত্মবিশ্বাস অর্জনের সুযোগ দেয়। অনেক মেয়েরই ভাবনা থাকে, ‘আর কিছুদিন পর বিয়ে হয়ে যাবে।’ এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেদের ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

এ বছর জাতীয় পর্যায়ে একাধিক ‘গার্লস টেক ওভার’ আয়োজন হয়েছে। টানা দ্বিতীয় বছর কক্সবাজারের রোহিঙ্গা কন্যারাও বাংলাদেশের কিশোরীদের সঙ্গে একযোগে এই উদ্যোগে অংশগ্রহণ করেছে। এসব উদ্যোগ মেয়েদের অধিকার নিশ্চিত ও সমতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করছে, যা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের লক্ষ্যকে প্রতিফলিত করছে: ‘All girls standing strong, creating global change’।

এইচকে/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন