Logo

কর্পোরেট

কমিউনিটি ক্লিনিক ও ইয়ুথ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা সম্প্রসারণে চুক্তি স্বাক্ষর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০

কমিউনিটি ক্লিনিক ও ইয়ুথ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা সম্প্রসারণে চুক্তি স্বাক্ষর

ছবি : বাংলাদেশের খবর

দেশের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবায় যুবসমাজের সম্পৃক্ততা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কমিউনিটি ক্লিনিক কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ নাছির উদ্দীন, পরিচালক ডা. গীতা রানী দেবী।

ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাফি উল আলাম, পরিচালক রফিকুল ইসলাম, ঢাকা জেলা চিফ সজিব হাসানসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে এমডি আক্তারুজ্জামান বলেন, ‘ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ স্বেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে — আমরা এমনটাই প্রত্যাশা করি।’

এ সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রমে সহায়তা এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন