Logo

কর্পোরেট

পূবালী ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৫০

পূবালী ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশন এর উদ্যোগে সম্প্রতি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ক বক্তব্য প্রদান করেন।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর ও মোহাম্মদ আনিসুজ্জামান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আইসিটি অপারেশন ডিভিশন এর মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

আইসিটি অপারেশন ডিভিশন এর এসপিও মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে বেসিক সিকিউরিটি অ্যাওয়ারনেস ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন ।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পূবালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন