নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তির জন্য জাতীয় যুব প্লাটফর্ম ইয়ুথ ফর কেয়ার-এর ২০২৫ সালের বার্ষিক কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার হোটেল বেঙ্গল ব্লুবেরিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে নীতি নির্ধারক, গবেষক, যুব নেতা, উন্নয়ন অংশীদার, সাংবাদিক ও জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিগত বছরগুলোর অর্জিত অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় লক্ষ্যে নির্ধারণ করা হয়।
দ্য আর্থ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় জাতীয় যুব প্ল্যাটফর্ম ইয়ুথ ফর কেয়ার এর কাজের উপর আলোকপাত করা হয়। গত তিন বছর ধরে বাংলাদেশ জুড়ে যুব সংগঠনগুলোকে সম্পৃক্ত করে নির্মল বায়ু, নবায়নযোগ্য শক্তির প্রচারণা এবং ক্লিন এয়ার অ্যাক্ট বাস্তবায়ন নিয়ে সমর্থন গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। বায়ুদূষণ, নবায়নযোগ্য শক্তি এবং গবেষণা-ভিত্তিক নীতি অ্যাডভোকেসিতে যুবদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটি বিভিন্ন সিএসও, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করে।
বর্তমানে ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্মের সাথে কাজ করছে- ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, উই ক্যান কক্সবাজার, ইয়ুথনেট, গ্রিন সেভার্স, লাল সবুজ সোসাইটি, মিশন গ্রিন বাংলাদেশ, সৌহার্দ্য যুব ফাউন্ডেশন, ইকো-নেটওয়ার্ক গ্লোবাল এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি।
কর্মশালায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ২০% নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ায় উক্ত প্লাটফর্ম ইয়ুথ ফর কেয়ার প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বাধীন কার্যক্রম, গণসচেতনতা প্রচারণা, কমিউনিটি মবিলাইজেশন এবং নীতি বিষয়ক সংলাপের সাফল্যগুলি পর্যালোচনা করা হয় । পাশাপাশি আগামী বছরের জন্য পরিকল্পনা এবং কৌশলগত পদক্ষেপগুলো চিহ্নিত করা হয়।
এতে বক্তব্য রাখেন ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. সোহেল রানা । তিনি বলেন , রিভার্স ব্রেইন ড্রেইন এবং যুব, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে দৃঢ়তর সহযোগিতা নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া তানজিদ জিসান, ফেলো, ইয়ুথ ফর কেয়ার, সকল অংশীদারদের, যার মধ্যে রয়েছে নীতি নির্ধারক, এনজিও/সিএসও এবং যুব সম্প্রদায়, একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। অন্যদিকে দ্য বিজনেস স্ট্যান্ডাড এর সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণ আলোচনা এগিয়ে নিতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
আইএইচ/

