একটি স্মার্টফোনের প্রাণ হলো এর ব্যাটারি। ফোনটি যতই দামী বা অ্যাডভান্স ফিচারের হোক না কেন, ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে তা ব্যবহারের আনন্দ মাটি হয়ে যায়। অনেক সময় দেখা যায় নতুন ফোন কেনার কয়েক মাসের মধ্যেই ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না। এটি মূলত আমাদের ব্যবহারের ভুলের কারণেই হয়ে থাকে।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায় এবং চার্জ দেওয়ার সঠিক নিয়ম নিয়ে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে যত্ন নিলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘ দিন নতুনের মতো থাকবে। ভালো ব্যাটারির স্মার্টফোন সম্পর্কে MobileDokan থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে।
ব্যাটারি চার্জ করার সঠিক নিয়ম
আমরা অনেকেই রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে রাখি এবং সকালে খুলি। আবার কেউ কেউ চার্জ ০% না হওয়া পর্যন্ত চার্জে দেন না। এই দুটি অভ্যাসই ব্যাটারির জন্য ক্ষতিকর। ব্যাটারি ভালো রাখতে হলে '২০-৮০ রুল' মেনে চলা উচিত। অর্থাৎ, চার্জ ২০ শতাংশে নেমে আসলে চার্জে দিন এবং ৮০-৯০ শতাংশ হলেই খুলে ফেলুন। বারবার ১০০% ফুল চার্জ করা বা একদম ০% করে ফোন বন্ধ করা লিথিয়াম-আয়ন ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
অরিজিনাল চার্জার ব্যবহার করা
ফোনের সাথে কোম্পানি যে চার্জারটি দেয়, সেটিই ওই ফোনের জন্য সবচেয়ে উপযোগী। অনেক সময় আমরা হাতের কাছে অন্য ফোনের চার্জার বা সস্তা মানের চার্জার পেলে তা দিয়েই চার্জ দিয়ে ফেলি। এটি ব্যাটারির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্য চার্জারের ভোল্টেজ বা অ্যাম্পিয়ার আপনার ফোনের সাথে না মিললে ব্যাটারি ফুলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় অরিজিনাল চার্জার এবং ক্যাবল ব্যবহার করার চেষ্টা করুন।
ডিসপ্লের ব্রাইটনেস ও ডার্ক মোড
স্মার্টফোনের ব্যাটারি খরচের অন্যতম বড় জায়গা হলো এর ডিসপ্লে। স্ক্রিনের ব্রাইটনেস সবসময় ফুল রাখলে চার্জ দ্রুত শেষ হয়। প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে রাখা উচিত। এছাড়া বর্তমানে প্রায় সব ফোনেই Dark Mode ফিচার থাকে। এটি চালু রাখলে চোখের আরাম হয় এবং ব্যাটারিও অনেক সাশ্রয় হয়। বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লের ফোনের ক্ষেত্রে ডার্ক মোড ব্যাটারির চার্জ বাঁচাতে অনেকটাই কার্যকরী। - সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

