Logo

কর্পোরেট

বর্তমান সময়ে ভালো ক্যামেরার মোবাইল ফোন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

বর্তমান সময়ে ভালো ক্যামেরার মোবাইল ফোন

ছবি তুলতে কে না ভালোবাসে? বর্তমান সময়ে স্মার্টফোন কেনার সময় আমরা সবার আগে যে বিষয়টি দেখি, তা হলো এর ক্যামেরা। DSLR ক্যামেরার বিশাল ওজন বহন করার দিন এখন প্রায় শেষ। পকেটের স্মার্টফোন দিয়েই এখন সিনেম্যাটিক স্টাইলে ভিডিও করা এবং প্রফেশনাল মানের ছবি তোলা সম্ভব হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের শেষের দিকে এসে মোবাইল কোম্পানিগুলো ক্যামেরার প্রযুক্তিতে আমূল পরিবর্তন এনেছে। সকল ব্র্যান্ডের ভালো ক্যামেরার মোবাইল ফোন সম্পর্কে জানতে MobileMaya এর ওয়েবসাইট ভিজিট করুন। 

আজকের এই ব্লগে আমরা আলোচনা করবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তিনটি ভালো ক্যামেরার মোবাইল ফোন নিয়ে। এগুলো হলো— iPhone 17 Pro Max, Vivo X300 Pro এবং Oppo Find X9 Pro । চলুন দেখে নেওয়া যাক, কোন ফোনের ক্যামেরা সবথেকে ভালো। 

iPhone 17 Pro Max

অ্যাপল মানেই প্রিমিয়াম সব ফিচার। প্রতিবারের মতো এবারও iPhone 17 Pro Max বাজারে আসার পর থেকেই হইচই ফেলে দিয়েছে। যারা ভিডিও করতে পছন্দ করেন বা ভ্লগিং করেন, তাদের জন্য এটি বর্তমানে সেরা স্মার্টফোন হতে পারে।

আইফোনের এই মডেলটিতে এবার মেগাপিক্সেলের চেয়ে সেন্সরের আকারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর প্রধান সুবিধা হলো, এটি একদম বাস্তব ছবি তোলে। কৃত্রিমভাবে ছবিকে খুব বেশি চকচকে করে না। এই ফোনটির ক্যামেরাতে যেসব ফিচার দেয়া হয়েছে -

রাতের বেলা বা কম আলোতে ছবি তোলার জন্য এর 'নাইট মোড' আগের চেয়ে অনেক অ্যাডভান্স করা হয়েছে। ছবিতে নয়েজ বা ঝিরঝিরে ভাব একদমই থাকে না।

দূরের জিনিস স্পষ্ট করে তোলার জন্য এতে শক্তিশালী জুম লেন্স ব্যবহার করা হয়েছে।

আইফোনের ভিডিও কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই মডেলে সিনেমাটিক মোড আরও নিখুঁত করা হয়েছে, যা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে দারুণ কাজ করে।

Vivo X300 Pro

অ্যান্ড্রয়েড জগতে ক্যামেরার রাজা হতে ভিভো সবসময়ই চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে তাদের X সিরিজটি ফটোগ্রাফারদের খুব প্রিয়। ভিভো Vivo X300 Pro বাজারে আসার পর অনেকেই বলছেন, এটি পোর্ট্রেট বা মানুষের ছবি তোলার জন্য সেরা ফোন।

ভিভো তাদের এই ফোনে প্রখ্যাত লেন্স নির্মাতা Zeiss এর প্রযুক্তি ব্যবহার করেছে। এর ফলে ছবির মান DSLR ক্যামেরার খুব কাছাকাছি চলে গেছে।

আপনি যদি মানুষের ছবি তুলতে ভালোবাসেন, তবে এই ফোনটি আপনাকে হতাশ করবে না। এর বোকেহ ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড ব্লার করার ফিচারটি অসাধারণ।

ভিভোর সেলফি ক্যামেরা সবসময়ই একটু অ্যাডভান্স হয়। এই ফোনেও তার ব্যতিক্রম হয়নি। মুখের দাগ দূর করে সুন্দর ও ঝকঝকে সেলফি তুলতে বেশ পটু এই ফোনটি। 

এই ফোনের বিশেষ ফিচার দিয়ে চাঁদ বা তারার ছবি খুব সুন্দরভাবে তোলা যায়, যা সাধারণ ফোনে সম্ভব হয় না। এছাড়া, দুরের অবজেক্ট ক্যাপচার করার জন্য এর সাথে ক্যামেরা কিট দেয়া হয়েছে। 

Oppo Find X9 Pro

ভালো ক্যামেরার ফোনের তালিকায় অপ্পো কখনোই পিছিয়ে থাকে না। অপ্পোর নতুন ফ্ল্যাগশিপ ফোন Oppo Find X9 Pro বেশ জনপ্রিয়তা পেয়েছে। হ্যাসেলব্লাড Hasselblad এর সাথে পার্টনারশিপের কারণে এই ফোনের কালার সায়েন্স একদম নিখুঁত হয়ে দাঁড়িয়েছে। যারা রঙিন এবং উজ্জ্বল ছবি পছন্দ করেন, তাদের কাছে এটি খুব ভালো লাগবে।

অপ্পো তাদের Find X9 Pro তে এমন কিছু ফিচার এনেছে যা ছবি তোলার পর এডিট করার প্রয়োজন অনেকটাই কমিয়ে দেয়। এগুলো হচ্ছে -

প্রকৃতির ছবি, যেমন— ফুল, গাছপালা বা নীল আকাশের ছবি তোলার সময় এই ফোনটি দারুণ কাজ করে। 

অনেক বড় জায়গাকে এক ফ্রেমে বন্দি করার জন্য এর আল্ট্রা-ওয়াইড লেন্সটি খুব ভালো কাজ করে। ছবির কোনাগুলো বেঁকে যায় না বা ঘোলা হয় না।

চলমান কোনো বস্তুর ছবি তুলতে গেলে ছবি যেন ঘোলা না হয়, সেজন্য এর শাটার স্পিড এবং ফোকাস স্পিড অনেক ভালো করা হয়েছে। 

উপসংহার

পরিশেষে বলা যায়, ভালো ক্যামেরার মোবাইল ফোন নির্বাচনের বিষয়টি আসলে আপনার প্রয়োজনের ওপর নির্ভর করে। আপনি যদি ভিডিও করতে বেশি পছন্দ করেন, তবে আইফোন ১৭ প্রো ম্যাক্স আপনার জন্য সেরা হবে। যদি পোর্ট্রেট বা মানুষের ছবি আপনার পছন্দ হয়, তবে Vivo X300 Pro নিতে পারেন। আর যদি উজ্জ্বল ও ন্যাচারাল কালারের ছবি পছন্দ করেন, তবে Oppo Find X9 Pro দেখতে পারেন। - সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন