Logo

কর্পোরেট

রিহ্যাব ফেয়ারে রিয়েল ক্যাপিটা গ্রুপ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬

রিহ্যাব ফেয়ারে রিয়েল ক্যাপিটা গ্রুপ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কতৃক আয়োজিত রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রিহ্যাব ফেয়ার-২০২৫-এ প্রতি বছরের ন্যায় এ বছরও রিয়েল ক্যাপিটা গ্রুপ সফলভাবে অংশগ্রহণ করেছে। মেলা অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিসিএফসিসি, আগারগাঁও, ঢাকায়। রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টল নং ৭৩, ৭৪, ৮৬ ও ৮৮ মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মেলার প্রতিটি দিনেই রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিকল্পিত আবাসন প্রকল্প ও পর্যটনখাতের স্মার্ট বিনিয়োগ এর পসরা নিয়ে আধুনিক ডিজাইন স্টল নিয়ে সরব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীরা সরাসরি গ্রুপের প্রতিনিধিদের কাছ থেকে রিয়েল ক্যাপিটা গ্রুপের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য ও বিনিয়োগ সুবিধা সম্পর্কে ধারণা গ্রহণ করেন।

মেলায় রিয়েল ক্যাপিটা গ্রুপের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও স্টল পরিদর্শন করে দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/ টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্যোক্তা মেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর