Logo

কর্পোরেট

খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্পা’র শোক প্রকাশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্পা’র শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা/BIPPA)।  

বিপ্পা-এর প্রেসিডেন্ট এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথচলায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ আজ এমন একজন নেতাকে হারালো যাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব ছিল অতুলনীয়। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রদান করেন।’

বিপ্পা-এর সকল সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন