Logo

কর্পোরেট

বিইউএফটিতে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

বিইউএফটিতে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলটি (বিইউএফটি)–তে অনুষ্ঠিত হয়েছে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ‘বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে ৪ জানুয়ারি দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, তারুণ্যের সৃজনশীলতা বিকাশ, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতি তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন। এতে দেশের বাছাই করা ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তি—এই ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)। নৃত্যে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবৃত্তিতে এআইইউবি চ্যাম্পিয়নের স্বীকৃতি পায়।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনজুড়ে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপ-হপসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটির ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’র লাইভ পারফরম্যান্স।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল সায়র রেস্টুরেন্ট, এসেনসিয়াল বাই সেল ও দোয়েল ওটিটি। পার্টনার হিসেবে যুক্ত ছিল এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম এবং প্রমিসেস মেডিকেল লিমিটেড।

এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন