Logo

কর্পোরেট

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০০:৩১

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। ৪ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মো. জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে চলতি শীত মৌসুমে ১ লাখ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হচ্ছে। -সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর