Logo

কর্পোরেট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০০:২৬

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ৪ জানুয়ারি শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। 

আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর (ট্রেনিং) মো. মিজানুর রহমান মিজি ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান। 

বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর