২৬ বছর পূর্তিতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বর্ণাঢ্য উৎসব
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারপারসন সাহিদা আনোয়ার, পরিচালক মো. আশিক হোসেন, নুসরাত জাহান তানিয়া ও ইসরাত জাহান সুমী। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর ও কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শুভানুধ্যায়ী, মূল্যবান গ্রাহক এবং ঢাকাস্থ শাখাগুলোর ব্যবস্থাপকরাও অংশ নেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলের পর চেয়ারপারসন সাহিদা আনোয়ার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের শুভ সূচনা করেন। এ সময় তিনি কোম্পানির উত্তরোত্তর উন্নয়নে সবার নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।
এমপি/এআরএস

