Logo

কর্পোরেট

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের অংশীদারিত্ব

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের অংশীদারিত্ব

গ্রাহকদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা নিশ্চিত করতে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি রাজধানীর ঝিল ম্যায়েস্ট্রিয়া প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুর রহমান। এ সময় কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের পক্ষ থেকে পরিচালক ফরহাদ হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই অংশীদারিত্বের আওতায় কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সারা বছর ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টে বিশেষ ডাইনিং সুবিধা উপভোগ করতে পারবেন। অফারের আওতায় ৫ হাজার টাকা ব্যয়ে সর্বোচ্চ ২ হাজার ১৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো এবং দৈনন্দিন ব্যাংকিং সেবার পাশাপাশি অতিরিক্ত সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও জনপ্রিয় রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব কার্যক্রম অব্যাহত থাকবে।

এমপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর