কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:১০
দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আয়োজিত ‘সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কোম্পানির ব্র্যান্ড ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল উপস্থাপন করা হয়। পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল জানিয়েছে, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা টেকসই ব্যবসায়িক সফলতার মূল ভিত্তি।
প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তারা সক্রিয় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার; মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং); এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

