Logo

কর্পোরেট

ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বে বাজার উপস্থিতি জোরদার করল এলজি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বে বাজার উপস্থিতি জোরদার করল এলজি

এলজি ইলেকট্রনিকস বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে ট্রান্সকম ডিজিটাল–এর সঙ্গে স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপ শুরু করেছে। গুলশান-১–এ ট্রান্সকম ডিজিটালের আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এই অংশীদারিত্বের ফলে ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এলজির উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশি গ্রাহকদের জন্য প্রিমিয়াম হোম সলিউশন পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও জোরদার হয়েছে।

অনুষ্ঠানে এলজি–এর হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো বলেন, “দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারবো।”

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, “বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরও সমৃদ্ধ হবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।”

লঞ্চিং অনুষ্ঠানে আনুষ্ঠানিক উন্মোচন, পণ্য প্রদর্শনী এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশ–এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ জেরাল্ড ছোন এবং ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগ এলজি ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানানো হয়।

এলজি ইলেকট্রনিকস সম্পর্কে

এলজি ইলেকট্রনিকস বিশ্বব্যাপী ভোক্তা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১০০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং গ্রাহককেন্দ্রিক প্রযুক্তির মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও উন্নত করাই প্রতিষ্ঠানের লক্ষ্য।

ট্রান্সকম ডিজিটাল সম্পর্কে

ট্রান্সকম ডিজিটাল বাংলাদেশের অন্যতম শীর্ষ মাল্টি-ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল চেইন। দেশব্যাপী শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। অরিজিনাল পণ্য, উন্নত গ্রাহকসেবা এবং বিশ্বস্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর