কুমিল্লায় ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৬:৫০
কুমিল্লায় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলেছে ২ মার্চ পর্যন্ত। আয়োজনটি ঘিরে নগরীতে ফ্যাশনসচেতন ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
স্টোরটিতে আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয় রাখা হয়েছে। আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, কুমিল্লার ক্রেতাদের রুচি ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে স্টোরটির পরিকল্পনা করা হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের জন্য একটি মানসম্মত ও সুশৃঙ্খল কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনের পর থেকে ক্রেতাদের অংশগ্রহণ সেই প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

