Logo

কর্পোরেট

মানসিক স্বাস্থ্যসেবা সহযোগিতায় ইউল্যাব ও সাজেদা ফাউন্ডেশনের সমঝোতা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৬:৪০

মানসিক স্বাস্থ্যসেবা সহযোগিতায় ইউল্যাব ও সাজেদা ফাউন্ডেশনের সমঝোতা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সাজেদা ফাউন্ডেশন-এর মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা সহযোগিতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১০ মার্চ ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে সাজেদা ফাউন্ডেশন-এর টেলি-মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ‘স্বজন’-এর মাধ্যমে ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

সমঝোতা স্মারকে সাজেদা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন হেড অফ ডিজিটাল হেলথ মোঃ মনোয়ার হোসেন এবং ইউল্যাবের পক্ষ থেকে স্বাক্ষর করেন ডেপুটি ডিরেক্টর, এসএও মোঃ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশন-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন সহকারী কো-অর্ডিনেটর ইসরাত জাহান, কাউন্সেলর মোসাঃ রওনাক ইসলাম এবং প্রোগ্রাম ডিজাইন অ্যাসোসিয়েট জয়শ্রী দেবী। ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি এবং রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর