টেকনাফে অবিস্ফোরিত রকেট ও অ্যাসেম্বলি উদ্ধার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৯
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ৪টি রকেট ও ৪টি পিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্বব হয়নি।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় এ অভিযান চালিয়ে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সাবরাংয়ে সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জে বম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ একটি দল অস্ত্রগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।
কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘সাবরাং ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪টি ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত সতেজ ৪০ মিমি রকেট HEAT এবং ৪টি ফিন অ্যাসেম্বলিসহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।’
তিনি আরোও বলেন, ‘উদ্ধারকৃত আলামত সমূহ ১০ পদাতিক ডিভিশন,রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এ অভিজ্ঞ বম্ব ডিসপোজাল টিমের বিশেষজ্ঞদের দ্বারা ধ্বংস করা হয়েছে।’
ইব্রাহীম মাহমুদ/এমআই

