Logo

সারাদেশ

ঝিনাইদহে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৭

অ
ঝিনাইদহে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও ৩ জন। শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল আমিন কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে নতুন বাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক নিহত হন। ওই সময় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট তৈরি হলে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমএইচএস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন