Logo

সারাদেশ

রাতের আঁধারে বন্ধ কারখানার মালামাল লুট

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:৩০

অ
রাতের আঁধারে বন্ধ কারখানার মালামাল লুট

আশুলিয়ায় রাতের আঁধারে একটি বন্ধ কারখানা থেকে মূল্যবান ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এসময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও লুটপাট চালায় তারা।

পুলিশ সূত্রে জানা যায়, কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। কারখানার বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ভোর ৪টার দিকে কারখানায় প্রবেশ করে ২টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যাক্ত এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক মটর ও জেনারেটরের তার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

কারখানার নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার রাজীব বলেন, কারখানায় লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ভোরে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় লুটের ঘটনা ঘটেছে। কারখানায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়েছে লুটকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

হাসান ভুঁইয়া/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন