Logo

সারাদেশ

টেলিস্কোপ দিয়ে রাতভর গ্রহ দেখার উৎসব

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০০:১৮

অ
টেলিস্কোপ দিয়ে রাতভর গ্রহ দেখার উৎসব

চাঁদ দেখতে পছন্দ করে নয়- এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যাবে না। বাড়ির ছাদে কিংবা বেলকনিতে অথবা মাটিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খালি চোখে আমরা চাঁদ দেখি। কিন্তু বহুতল ভবনের ছাদে বড় টেলিস্কোপের মাধ্যমে একসঙ্গে সাতটি গ্রহ দেখার ঘটনা বিরল।

এবার গাজীপুরের শ্রীপুরে টেলিস্কোপ দিয়ে গ্রহ দেখার উৎসবের আয়োজন করেছে বেনুভিটা মানমন্দির কর্তৃপক্ষ। উৎসবে ছিল টেলিস্কোপ দিয়ে গ্রহ দেখার সুযোগ। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলায় মূল উদ্দেশ্য। চাঁদ ও গ্রহ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মন্তব্য করেন, ‘সৌরজগৎ ও সকল গ্রহ-নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব, যেন মানুষ বিজ্ঞানমনস্ক হয়।’

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপের মাধ্যমে একসঙ্গে সৌরজগতের সাত গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা গেছে। গ্রহ দেখার উৎসবে সংগঠনের সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীও অংশ নেন। সেখানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টেলিস্কোপ বসিয়ে গ্রহ দেখার উৎসব চলে।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক কাবেরী জান্নাত বলেন, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে রইল পৃথিবীর মানুষের কাছে। আর শ্রীপুরে টেলিস্কোপ দিয়ে সৌরমণ্ডলের সাতটি গ্রহ একসঙ্গে দেখতে পাওয়ার মতো ঘটনা ঘটে গেল।

পর্বত আরোহণের প্রশিক্ষণ দেওয়া মাহী বলেন, ‘রাতের আকাশে একসঙ্গে এতগুলো গ্রহ দেখা সত্যিই একটি চমকপ্রদ ঘটনা। অনেক গ্রহ খালি চোখে দেখা যায় না দূরত্বের কারণে। তখন টেলিস্কোপের সহায়তা নিতে হয়। টেলিস্কোপে সবাই মিলে সাতটি গ্রহ দেখা খুবই আনন্দের।’

সাম্প্রতিক সময়ে অ্যান্টার্কটিকা ঘুরে আসা সালমা আক্তার বলেন, ‘রাতভর এই আয়োজনে অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি। বহুতল ভবনের ছাদে বড় টেলিস্কোপের মাধ্যমে একসঙ্গে সাতটি গ্রহ দেখা খুবই আনন্দের। আমি আমার দুই সন্তানকে নিয়ে এসেছি। বিজ্ঞানকে ভালো করে বোঝাতে এ ধরনের আয়োজন শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

মানমন্দিরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু বলেন, বিজ্ঞানমনস্ক, পর্বত আরোহী, ভ্রমণপিপাসু কিছু মানুষের একসঙ্গে মিলে সৌরমণ্ডল দেখা খুবই আনন্দের।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন