Logo

সারাদেশ

সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৫:৪৯

অ
সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে নিয়ে সারাদেশে ে৭ম ভোটার দিবস পালিত হয়েছে।

সারাদেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যে : 

সুনামগঞ্জ প্রতিনিধি : ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে লামা নির্বাচন অফিসার বেদারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, মো. মঈন উদ্দিন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।  উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাই উপজেলা  প্রশাসন ও উপজেলা  নির্বাচন অফিস আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনীকের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার এস এম সিদ্দিকুর রহমান সঞ্চরণায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম, এ হাসান,  মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও আইসিটি কর্মকর্তা ওয়াহিদ- উজ-জামান প্রমুখ। উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে জেলা নির্বাচন কার্যালয়ে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের  আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো আব্দুল হালিম/বেলাল আহমেদ/জাহাঙ্গীর আলম মানিক/এমএরাজ্জাক/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন