Logo

সারাদেশ

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ২ শ্রমিক নিহত

Icon

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:০২

অ
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ২ শ্রমিক নিহত

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হন।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় সাতগাঁও ইউনিয়নের অন্তর্গত সাতগাঁও চা বাগানের সামনে মৌলভীবাজার টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আমড়াইলচড়া এলাকার রাম দাসের ছেলে হৃদয় রবিদাস (১৯) এবং কাজল দাসের ছেলে বিলাস দাস (১৭)। 

জানা গেছে, আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিকদের নিয়ে আঞ্চলিক মহাসড়কের প্রবেশের সময় গাড়ির চাকা পাংচার হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। গাড়িতে থাকা চা শ্রমিকরা গাড়ির নিচে পরে ৬-৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

আল ইব্রাহিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন