Logo

সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানের জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২০:৫৯

অ
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারি সামগ্রী তৈরি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর শহরের বাবুরহাট ও ওয়্যারলেস  বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং ইফতারি সামগ্রী তৈরি করায় বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা, ইসলামিয়া সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং ওয়ারলেস এলাকার মাহির ফুড প্রডাক্ট মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন