Logo

সারাদেশ

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:৩০

অ
সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে রাষ্ট্রপতির আদেশক্রমে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়া একই প্রজ্ঞাপনে ৩ অতিরিক্ত মহাপরিদর্শকসহ ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জাহাঙ্গীর আলম ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন