ছবি : সংগৃহীত
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ মার্চ) রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এরআগে, বুধবার রাত পৌনে দশটার দিকে ওই ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি একটি বড় মার্কেট, যেখানে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিস অফিস থেকেই লেলিহান শিখা দেখা গিয়েছিল। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।’
এমএএস/এমআই

