ছবি : প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আকবর হোসেন মৃধাকে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টায় আশুলিয়ার শিমুলতলা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকবর হোসেন মৃধা আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে। তিনি জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, শনিবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি আকবর হোসেন মৃধা নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন বলেন, ‘অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোবাবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
হাসান ভুঁইয়া/এমআই

