Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Icon

সরাইর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭

অ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও যুবদলের সদস্যসচিব নুর আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মিসভা চলছিল। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে একটি বিষয়কে কেন্দ্র করে দুলাল মাহমুদ আলী ও নুর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৪৫ মিনিট চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা সরাইল-অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরকে/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন