Logo

সারাদেশ

চারদিন পর ৯৯৯-এ কল, সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:১৪

অ
চারদিন পর ৯৯৯-এ কল, সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চারদিন পর ৯৯৯-এ কল পেয়ে বঙ্গোপসাগরে ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার দুপুর ২টার দিকে ‘এমভি মা বাবার দোয়া’ ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসে যে, ‘এমভি মা বাবার দোয়া’ নামে একটি ফিশিং ট্রলার গত চারদিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান রয়েছে। মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযানে যায়। পরে উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে উদ্ধার করে।

কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার করা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে নিয়ে মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে বরিশালে নিয়ে যাবে।

জানা গেছে, ১২ দিন আগে বরিশালের পাথরঘাটা থেকে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিল। তবে ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্টগার্ড।

শেখ আবু তালেব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন