Logo

সারাদেশ

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:২০

অ
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, শেষ পর্যন্ত ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, ১টি ইউনিট ফেরত পাঠানো হয়েছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন